হোম > বিশ্ব

নোবেলজয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

আতিকুর রহমান নগরী

নোবেলজয়ী মার্কিন জেনেটিসিস্ট জেমস ডিউই ওয়াটসন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নোবেল বিজয়ী বিজ্ঞানী জেমস ডিউই ওয়াটসন মারা গেছেন। বৃহস্পতিবার ৯৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। খবর সিএনএনের।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। জীবনের বেশিরভাগ সময় তিনি এই প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত এক অসুস্থতার পর তিনি মারা যান।

ডিএনএ-এর গঠন সম্পর্কে জেমস ওয়াটসনের যৌথ আবিষ্কার তাকে নোবেল পুরষ্কার এনে দেয়।

ওয়াটসন ১৯২৮ সালের ৬ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার ছিল প্রকৃতি ও জীববিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল। মাত্র দুই বছরেই হাইস্কুল শেষ করে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন।

১৯৫১ সালে তিনি ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউুনভার্সিটির গবেষণাগারে যোগ দেন জেমস ডিউই ওয়াটসন। যেখানে তার সঙ্গে পরিচয় হয় ফ্রান্সিস ক্রিক এবং মরিস উইলকিন্সের। পরবর্তীতে এ ত্রয়ী ১৯৫৩ সালে ডিএনএর ডাবল হেলিক্স গঠন আবিষ্কার করেন; যা জীববিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এই আবিষ্কারের জন্য ১৯৬২ সালে মরিস উইলকিন্স ও ফ্রান্সিস ক্রিকের সঙ্গে তিনি চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পান।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪