হোম > বিশ্ব

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর

আমার দেশ অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের নতুন আয়াতুল্লাহ বা হিজবুল্লাহর নেতা কারো জন্য ‘জীবনবিমা’ নেবেন না, অর্থাৎ তাদের নিরাপত্তা নিয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছেন না।

যুদ্ধ শুরুর পর থেকে তার প্রথম সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যৌথ সামরিক অভিযানের পক্ষে কথা বলতে গিয়ে তিনি এই হুমকি দেন।

নেতানিয়াহু বলেন, ইসরাইলের লক্ষ্য ছিল ইরানকে তার পারমাণবিক ও ব্যালিস্টিক প্রকল্প ভূগর্ভে স্থানান্তরের সুযোগ না দেওয়া। তার দাবি, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার ফলে ইরান তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি।

তিনি আরো বলেন, ইরানের ওপর প্রায় দুই সপ্তাহ ধরে চালানো হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হয়েছেন এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজ বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে।

পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয় নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি

চীনমুখী হচ্ছে মালয়েশিয়া

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প