হোম > বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ৩ জন নিহত

আতিকুর রহমান নগরী

ইসরাইলের বেরশেবায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইরানের হামলার তীব্রতায় মধ্য ও দক্ষিণাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরাইলের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার রাতভর একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে, ইরান থেকে চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা শনাক্ত করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য আরেকটি নির্দেশ জারি করেছে।

আইডিএফ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা হামলার হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। সতর্কতা পাওয়ার পর আপনাকে অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে।’

এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরাইল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ‘তবে ইসরাইল যদি অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।’

আরএ

ফ্রান্সে বিক্ষোভের আগুন, মাঠে ৭০ হাজার পুলিশ

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান

মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ, এরপর যা হলো

বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণের দাবিতে ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেনে আত্মপরিচয় খুঁজে পাচ্ছেন মুসলিমরা

শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে ভারতের পুলিশ

ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা