হোম > বিশ্ব

দুর্নীতি মামলায় ক্ষমার আবেদন জমা দিয়েছেন নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

ইসরাইলে দুর্নীতির অভিযোগে বিচারাধীন রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৩০ নভেম্বর) এসব মামলা থেকে মুক্তি পেতে তিনি ক্ষমার আবেদন জমা দিয়েছেন।

নেতানিয়াহু এবং তার স্ত্রী সারার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে কোটিপতিদের কাছ থেকে ২৬০,০০০ ডলারেরও বেশি মূল্যের বিলাসবহুল পণ্য- সিগার, গয়না এবং শ্যাম্পেন গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়াও আরো দুটি মামলায় ইসরাইলের সংবাদমাধ্যম থেকে অনুকূল কভারেজ পাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আল-আরাবিয়ার সংবাদে এসছে, দুর্নীতির মামলা থেকে মুক্তির আবেদন জমা দিয়ে নেতানিয়াহু বলেছেন, দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলি দেশকে ভেঙে ফেলছে। তিনি বলেছেন, সপ্তাহে তিনবার সাক্ষ্য দেওয়া তাকে অনেক ক্ষতির সম্মুখীন করেছে।

ইসরাইলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জোগের কার্যালয়, নেতানিয়াহুর ক্ষমার অনুরোধ প্রাপ্তি নিশ্চিত করেছে।

রাষ্ট্রপ্রধানের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি একটি অসাধারণ অনুরোধ, সমস্ত প্রাসঙ্গিক মতামত পাওয়ার পর, রাষ্ট্রপতি দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সাথে অনুরোধটি বিবেচনা করবেন।’

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসের শুরুতে হার্জোগকে চিঠি লিখে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেছেন।

৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরাইলের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। ১৯৯৬ সাল থেকে তিনটি মেয়াদে ১৮ বছরেরও বেশি সময় ধরে এই পদে ধরে রেখেছেন। ২০২২ সালের শেষের দিকে নেতানিয়াহু সুদূরপ্রসারী বিচার বিভাগের সংস্কারের প্রস্তাব করেছিলেন, তবে সমালোচকরা বলছেন যে আদালতকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। এর ফলে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়, যা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরই সংকুচিত হয়।

ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের ‘শয়তান নিয়ন্ত্রণ করছে’: মার্কিন রাষ্ট্রদূত

‘আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

গাজা বিশ্বকে বদলে দিয়েছে, ফিলিস্তিনের মুক্তিই সবার মুক্তির ভিত্তি: অ্যাবি মার্টিন

জয়ের পর আল-সাইয়েদের ব্যাপারে সুর কী একই আছে ট্রাম্পের

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার স্যান্ডার্স, মামদানি ও আল-সাইয়েদ

ইসরাইলের হয়ে কাজ করায় ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

গাজায় গণবিয়ের জন্য ১১৬২২ আবেদনকারী, ৫০০ বর-কনে বাছাই যেভাবে

গাজায় ইসরাইলের গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকা তদন্তে গণস্বাক্ষর