হোম > বিশ্ব

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রাশিয়ায় মস্কোর পার্শ্ববর্তী রিয়াজান অঞ্চলের একটি গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্সের।

শনিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩০ জন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে ধ্বংসস্তূপ ও কারখানার ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি ঘটেছে একটি গানপাউডার ও গোলাবারুদ কারখানায়।

উল্লেখ্য, ২০২১ সালে একই কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় প্রশাসন এক দিনের শোক ঘোষণা করেছে। আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে জানিয়েছেন, পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

উল্লেখ্য, রাশিয়ায় এ ধরনের মারাত্মক শিল্প দুর্ঘটনা নতুন নয়, প্রায়ই দেশটিতে প্রাণঘাতী কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে।

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড