হোম > বিশ্ব

গাজাগামী ত্রাণবহরে ড্রোন হামলা, যা বলছে তিউনিসিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহীন নৌবহরে ড্রোন হামলা চালানো হয়েছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ (জিএসএফ) জানিয়েছে আজ মঙ্গলবার ভোরে তিউনিসিয়ার উপকূলে তাদের একটি প্রধান নৌযান ‘ফ্যামিলি বোট’ ড্রোন হামলার শিকার হয়। তবে তাদের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।

তিউনিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পর্তুগিজ পতাকাবাহী জাহাটিতে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিরাপত্তা ইউনিটগুলো ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের দাবি, লাইফ জ্যাকেট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বেশ কয়েকটি জ্যাকেট পুড়ে যাওয়া ছাড়া কোনো প্রাণহানী বা ক্ষয়ক্ষতি হয়নি।

তবে এরআগে নৌবহরটি এক বিবৃতিতে জানিয়েছে, তিউনিসিয়ার জলসীমায় একটি ড্রোন নৌকাটিকে আঘাত করেছে। নৌবহরটি আরেকটি নৌকা থেকে ধারণ করা হামলার ফুটেজও শেয়ার করেছে। ফুটেজে দেখা যায়, নৌকায় একটি বস্তু আগুনে পুড়ে যাচ্ছে, যার ফলে বিস্ফোরণ ও আগুন লেগেছে।

নৌবহরে রয়েছেন সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ, ইয়াসেমিন আকার, ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো আভিলা এবং তুর্কি কর্মী সুয়েব ওড়ু।

বিবৃতিতে বলা হয়, ‘সকল যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। এ বিষয়ে এখনো তদন্ত চলছে এবং আরও তথ্য পাওয়া গেলে তা অবিলম্বে প্রকাশ করা হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ভয় দেখিয়ে আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না। গাজার অবরোধ ভেঙে ফেলা এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে আমাদের শান্তিপূর্ণ মিশন দৃঢ় সংকল্প এবং দৃঢ়তার সাথে অব্যাহত থাকবে।’

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে ৫০টিরও বেশি জাহাজ রয়েছে। যেখানে বিভিন্ন দেশের অধিকার কর্মী, যাদের মধ্যে চিকিৎসক ও সাংবাদিকসহ প্রায় ১৫০ জন ফিলিস্তিনপন্থি কর্মী রয়েছেন।

আরএ

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা