হোম > বিশ্ব

তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরলেন মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদারা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফোসন অসনজ তোয়াদারা আবারও নির্বাচনে জয়ী হয়েছেন। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে বিজয় অর্জন করে তিনি টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন।

দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ সোমবার (৫ জানুয়ারি) ঘোষিত প্রাথমিক ফলাফলে জানায়, তোয়াদারা মোট ভোটের ৭৬ দশমিক ১৫ শতাংশ পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ।

৬৮ বছর বয়সি সাবেক এই গণিতবিদ দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নির্বাচনি প্রচারণাকালে তিনি মূলত নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

তোয়াদারা দাবি করেছেন, রাশিয়ান ভাড়াটে বাহিনী ও রুয়ান্ডার বিশেষ বাহিনীর সহায়তায় তার সরকার সহিংসতা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে। পাশাপাশি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরকেও তার শাসনামলের বড় সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, তৃতীয় মেয়াদে তোয়াদারা দেশটির রাজনৈতিক কর্তৃত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। তাদের ধারণা, এই মেয়াদ দেশটির দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন