হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের বৈঠক আয়োজনে প্রস্তুত পাকিস্তান

আমার দেশ অনলাইন

পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইসলামাবাদ অদূর ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরবর্তী দফা বৈঠক আয়োজন করার বিষয়ে আশাবাদী। ইসলামাবাদ দুই দেশের মধ্যে তার মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘পাকিস্তান সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তার শান্তি প্রচেষ্টা চালিয়ে যাবে এবং আমরা খুব শিগ্‌গিরি পরবর্তী দফার বৈঠক আয়োজনের আশা রাখি।’

উভয় পক্ষই সংঘাতের একটি সমঝোতামূলক সমাধান চাওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ সহজতর করতে পাকিস্তান একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরান অনেক কাছাকাছি পৌঁছে গেছে।

ট্রাম্প বলেন, এই চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা

দাবানলের মধ্যে বৃষ্টির জন্য জাকার্তায় হাজারো মানুষের নামাজ আদায়

পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট এবার চালাবেন যাত্রীবাহী বিমান

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর