হোম > বিশ্ব

পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: খামেনি

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

ইরানের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি একথা জানান। খবর প্রেস টিভির।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেন, ‘হুমকির মুখে আলোচনার প্রস্তাব গ্রহণ করা এমন একটি বিষয় যা কোনো মর্যাদাসম্পন্ন জাতি করতে পারে। কোনো প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক কখনো তা সমর্থন করবে না।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার একটি প্রস্তাব বাতিল করে দেয়ার কয়েকদিন পর এ ভাষণ দিলেন খামেনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার ফলাফল আগেই ঘোষণা করেছে। আর তা হলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে হবে। তার মতে, এটা কোনো আলোচনা নয়, বরং চাপিয়ে দেয়া সিদ্ধান্ত।

ভাষণে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ইরানের জন্য কোনো সুফল নয়, বরং গুরুতর এবং সম্ভবত অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।’

ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা বলেন, ‘এই ধরণের হুমকির মুখে আলোচনার প্রস্তাব গ্রহণ করার অর্থ হবে, হুমকি পেলে আমরা কাঁপতে থাকি এবং আত্মসমর্পণ করতে পারি।’

তার মতে, হুমকিতে মাথা নত করলে, এটা চলতেই থাকবে এবং ভবিষ্যতে আরো নানা ধরনের দাবি তোলা হবে।

ইরান কখনই তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন খামেনি।

আরএ

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন