হোম > বিশ্ব

গাজায় ফের সামরিক অভিযান শুরুর হুমকি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

যুদ্ধবিরতি চুক্তি হওয়া সত্ত্বেও গাজায় আবারো সামরিক অভিযান শুরু করার হুমকি দিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার পর গাজায় হামাসকে নির্মূল করতে সামরিক অভিযান ফের শুরু করা হবে। সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এ ঘোষণা দেন। খবর মিডল ইস্ট মনিটরের।

কাৎজ বলেন, ‘জিম্মিদের ফিরিয়ে দেয়ার পর ইসরাইলের বড় চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে গাজায় হামাসের সকল সুড়ঙ্গ পথ ধ্বংস করা।’

তিনি বলেন, ‘গাজাকে বেসামরিকীকরণ এবং হামাসকে নিরস্ত্র করার নীতি বাস্তবায়নের এটিই প্রাথমিক শর্ত।’

কাৎজ জানান, তিনি ইসরাইলের নিরাপত্তা বাহিনীকে এ অভিযান বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে। তা সত্ত্বেও সামরিক অভিযান শুরুর এ ঘোষণা দিলেন কাৎজ।

চুক্তি সত্ত্বেও, কাৎজের মন্তব্য স্পষ্ট করে যে ইসরাইল যুদ্ধবিরতিকে গাজা উপত্যকায় হামলা বন্ধ করার পদক্ষেপ হিসেবে নয় বরং পুনরায় শুরু করার আগে একটি অস্থায়ী বিরতি হিসেবে দেখে।

ইসরাইলি সেনাবাহিনীকে নতুন অভিযানের প্রস্তুতির জন্য প্রকাশ্যে নির্দেশ দেয়া, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বড় আকারের অভিযান আবার শুরু করার ইঙ্গিত দেয়।

ইসরাইলের সামরিক অভিযানে ইতোমধ্যেই ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২০ লাখ মানুষ।

আরএ

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত