ইয়েমেনের আল-জাওফ প্রদেশে হুথিদের একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ দাবি করা হয়।
পোস্টে ড্রোন ভূপাতিত করার একটি ভিডিও যুক্ত করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।
ইয়েমেন সরকার সামরিক বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইয়েমেনের দুই প্রদেশে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হুথি গোষ্ঠীর সঙ্গে ইয়েমেনি সেনাবাহিনী ও সৌদি বিমানবাহিনীর সংঘাতে ৬৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৩ জন ইয়েমেনি সেনা এবং ৪০ জন হুথি যোদ্ধা।
সূত্র: আল জাজিরা
আরএ