হোম > বিশ্ব

গাজায় আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

গাজায় একটি তাবুতে থাকা আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফসহ ৫ সহকর্মীকে হত্যা করেছে ইসরাইল।

রোববার সন্ধ্যায় গাজার আল শিফা হাসপাতালের প্রধান গেটে চালানো ইসরায়েলের হামলায় তারা নিহত হন।

নিহত অন্যান্য সাংবাদিকরা হলেন- সংবাদদাতা মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।

আনাস আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক এক্স বার্তায় তিনি লেখেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করেছে ইসরাইল।

২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে ইসরাইল নিয়মিতভাবে গাজার ফিলিস্তিনি সাংবাদিকদের হামাসের সদস্য বলে অভিযুক্ত করে আসছে। প্রতিক্রিয়ায় অধিকার গোষ্ঠীগুলো এটাকে ইসরাইলি নিপীড়ন নিয়ে করা প্রতিবেদনগুলোকে খাটো করার প্রচেষ্টা বলে অভিহিত করে। সূত্র: আল জাজিরা

গাজা যুদ্ধে ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু, আন্তর্জাতিক আইন মানার তাগিদ

জাতিসংঘের ভাষণে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ

নতুন করে এবার যে দেশকে স্থায়ী সদস্য করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প

গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার ক্ষত থাকবে প্রজন্মের পর প্রজন্ম

হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

যুদ্ধ শেষ করুনÑপুতিনকে ট্রাম্প

সাগরের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনের নতুন সাফল্য

হোয়াইট হাউসে গণমাধ্যম নিষেধাজ্ঞা, আদালতে চ্যালেঞ্জের মুখে ট্রাম্প