হোম > বিশ্ব

আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ করেছে সংযুক্ত আরিব আমিরাত। তবে তাদের এ অভিযোগ ‘সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান’ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আমিরাতের এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আস্থা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

মঙ্গলবার আমিরাত দাবি করে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর একটি দেশটির জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে সাগরে পড়ে। আমিরাতের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি সামুদ্রিক নৌ চলাচলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনার পর আমিরাত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। এর আগে দেশটিতে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতাও জারি করা হয়।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথগুলোর একটি এই প্রণালি দিয়ে আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর জাহাজ চলাচল করে।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। প্রতিবেশী দেশগুলোকে ‘ভিত্তিহীন অভিযোগ’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান ।

সূত্র: এনডিটিভি

আরএ

ইরানে বিস্ফোরক, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া

চীনে ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কলকাতায় হোটেলের আগুন নিয়ে নানা প্রশ্ন, উত্তর নেই

গাজা যুদ্ধবিরতি আলোচনা বানচাল করতে চান নেতানিয়াহু: হামাস

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে স্বর্ণের খনি ধসে নিহত ৩০

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

আমিরাতে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আইসিসি প্রেসিডেন্ট ও কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা