হোম > বিশ্ব

ফিলিপাইনে ভবন ধসে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৭

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ফিলিপাইনে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন তিনজন। ১৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ম্যানিলার উত্তরে অ্যাঞ্জেলেস শহরে বহুতল ভবনটি ধসে পড়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ব্যুরো অব ফায়ার প্রোটেকশনের তথ্য কর্মকর্তা মারিয়া লেয়া সাজিলি সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নিখোঁজের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। এদের অধিকাংশই নির্মাণশ্রমিক এবং ঘটনাস্থলে কর্মরত হিসেবে তালিকাভুক্ত।

কর্মকর্তারা জানান, নির্মাণস্থলে ৭০ জন পর্যন্ত কর্মরত ছিলেন, যদিও তাদের বেশির ভাগই সপ্তাহান্তের ছুটিতে বাড়ি চলে গিয়েছিলেন।

৫৫ বছর বয়সি আলফ্রেডো আলবিস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভবনটি ধসে পড়ার সময় তিনি পাশেই শ্রমিকদের একটি ব্যারাকে ঘুমিয়ে ছিলেন।

তিনি বলেন, ‘আমার দুই চাচাতো ভাই এখনো সেখানে আটকা পড়ে আছেন।’

সূত্র: আলজাজিরা

আরএ

উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাগচি

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্য নতুন করে ফুটিয়ে তুলে অ্যানি কারসনের নোবেল

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ