হোম > বিশ্ব

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে প্রস্তুত ইরান

আমার দেশ অনলাইন

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে রেজা বলেছেন, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরো বাড়াতে প্রস্তুত ইরান । তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি ইরানকে সমর্থন করার বিষয়ে পাকিস্তানের নীতিগত অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথা বলেন। তিনি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গঠন এবং ইসরাইল থেকে আসা হুমকির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রীর ইসলামাবাদ সফরের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ভালোভাবেই এগোচ্ছে এবং ভবিষ্যতে তা আরো শক্তিশালী হবে।

আরএ

লাশ সংরক্ষণে চরম সংকট, ফ্রিজার চেয়ে বিদেশি সহায়তা চাইল নেপাল

সাবেক প্রধানমন্ত্রীর মেয়েকে ক্রোয়েশিয়ার বিক্রেতা—ইসরাইলিদের জন্য কোনো আইসক্রিম নেই

বন্যার তাণ্ডবে সব ভেসে গেলেও টিকে রইল একটি বাড়ি, বেঁচে গেল পুরো পরিবার

ইরান যুদ্ধে অস্ত্রের মজুত ‘সংকটজনক’, চীন-রাশিয়া মোকাবিলায় মার্কিন সক্ষমতা নিয়ে প্রশ্ন

ইরানের হুমকির পর লোকচক্ষুর আড়ালে ট্রাম্পের ছেলে

বন্যায় কয়েক মাইল ভেসে গেল ব্যাংকের লকার, এরপর লুটপাট

শত বছরের অপেক্ষার পর ক্যানসার টিকায় মিলল সাফল্যের খবর

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৬ ফিলিস্তিনি

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ