হোম > বিশ্ব

দাস ব্যবসাকে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধের স্বীকৃতি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার মানুষকে ধরে দাস বানিয়ে আটলান্টিকের দুই পাড়ে বাণিজ্যের ব্যবস্থাকে ‘মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাবটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।

আফ্রিকার দেশ ঘানা প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটিতে বিষয়টির ঐতিহাসিক স্বীকৃতি দেওয়া এবং জাতিসংঘের সদস্য দেশগুলোকে এর জন্য অনুতাপ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এর জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠনের বিষয়টি যুক্ত করা হয়।

জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১২৩ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অপরদিকে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আর্জেন্টিনা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোসহ ৫২ দেশ ভোটদানে বিরত থাকে।

ভোটের আগে ঘানার প্রেসিডেন্ট জন মাহমা বলেন, ‘ইতিহাসের পাতায় এটি লিপিবদ্ধ থাকুক, দাস ব্যবসার কারণে দুর্ভোগে পড়া লাখ লাখ মানুষ ও পরবর্তী বর্ণবাদী বৈষম্যের ভুক্তভোগীদের স্মরণে আমরা সঠিক পদক্ষেপ নিয়েছি।’

তিনি বলেন, ‘এই প্রস্তাব গ্রহণ আগামী দিনের বিস্মরণ থেকে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এটি একই সঙ্গে দাসত্বের রেখে যাওয়া ক্ষতের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।’

এদিকে প্রস্তাবের বিরোধিতা করে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের দূত ড্যান নেগরেয়া জানিয়েছেন, তার দেশ সমকালীন আন্তর্জাতিক আইনে ‘অবৈধ না থাকা’ কোনো ঐতিহাসিক ভুলের ক্ষতিপূরণের দাবিকে স্বীকৃতি দেয় না। এটি আধুনিক রাষ্ট্রের মানুষ ও জাতিগুলোর কাছ থেকে এমন অপরাধের জন্য অর্থ আদায়ে চাপ প্রয়োগের ব্যবস্থা, যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

ইরান-ভেনেজুয়েলা ইস্যুতে কোণঠাসা ছিলেন যুক্তরাষ্ট্রের পদত্যাগী গোয়েন্দাপ্রধান

ইরানের সঙ্গে চুক্তির ‘অনেক কাছাকাছি’ যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান যুদ্ধে ট্রাম্প কি হেরে যাচ্ছেন

ব্রিটেনে বিক্ষোভ দমনে কড়াকড়ি, ‘নতুন রাজনৈতিক বন্দী’ বেড়েছে

সোলেইমানির মৃত্যুর বদলা নিতে ট্রাম্পকন্যাকে হত্যার ছক আইআরজিসির

যুক্তরাষ্ট্রে স্থায়ী ভিসার আবেদন করতে অস্থায়ীদের ফিরতে হবে দেশে

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ‘কিছু অগ্রগতি’ হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে নিষিদ্ধ হলেন ইসরাইলি মন্ত্রী বেন গভির

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে ৬০ দিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় চূড়ান্ত মনোযোগী ইরান