হোম > বিশ্ব

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার সমর্থন

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ সমর্থনের কথা জানান।

ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। তিনি ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদেরও সমর্থন করেন।

তবে নিরাপত্তা পরিষদে নতুন করে কোনো পশ্চিমা দেশকে স্থায়ী সদস্য করার বিরোধিতা করেন তিনি। বিশেষ করে জার্মানি ও জাপানের সমালোচনা করে তাদের বিরুদ্ধে সামরিকতাবাদের পথে এগোনোর অভিযোগ তোলেন।

এদিকে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলও ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বৈশ্বিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত।

বর্তমানে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—ভেটো ক্ষমতা ভোগ করে। নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কারের জন্য জাতিসংঘ সনদ সংশোধন প্রয়োজন, যা বাস্তবে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

বাণিজ্যযুদ্ধে নতুন সমঝোতায় যুক্তরাষ্ট্র–চীন, উত্তেজনা প্রশমনে আলোচনার পথ প্রশস্ত

বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের লক্ষ্য করে হামলা অগ্রহণযোগ্য: জয়শঙ্কর

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

জাতিসংঘ কি শুধু বক্তৃতার মঞ্চে পরিণত হচ্ছে

তিউনিসিয়ায় আটক ফ্লোটিলা কর্মীদের শারীরিক অবস্থার অবনতি

গোয়েন্দা যুদ্ধের চাপে হুথিরা

এআই নিরাপত্তায় জাতিসংঘের নতুন কাঠামোর প্রস্তাব সিঙ্গাপুরের

ভেনেজুয়েলায় ৩৯ রাজনৈতিক বন্দির মুক্তি

পূর্ব লিবিয়ায় গোপন সামরিক বিচারে ৩০ জনের মৃত্যুদণ্ড

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ