হোম > বিশ্ব

মাত্র পাঁচ মাসে কুরআনের হাফেজ তরুণ নওমুসলিম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিনের ইসলাম গ্রহণের গল্পের শুরু মাত্র ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম সম্পর্কে জানার আমন্ত্রণ জানান এবং ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও গুণাবলির সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ইসলামের শিক্ষা তাকে গভীরভাবে নাড়া দেয়। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তিনি ইসলাম গ্রহণ করেন। পরে তার বাবা-মা ও বোনসহ পরিবারের আরো চার সদস্য ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর পবিত্র কুরআন শেখার যাত্রা শুরু করতে দেরি করেননি পেনত্রা। দৃঢ় সংকল্প ও আন্তরিক আগ্রহ নিয়ে তিনি কুরআন হিফজ করা শুরু করেন। মাত্র পাঁচ মাসের মধ্যেই তিনি সম্পূর্ণ কুরআন হিফজ করতে সক্ষম হন।

এরপরও তিনি থেমে থাকেননি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে কুরআন তেলাওয়াতে দক্ষতা অর্জন করেন।

কুরআন হিফজ ছিল তার জীবনের সাফল্যের শেষ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। পরবর্তীতে তিনি বুরুন্ডিতে অনুষ্ঠিত একটি স্থানীয় কুরআন প্রতিযোগিতায় অংশ নেন। প্রায় ৫০০ প্রতিযোগীর ওই আয়োজনে তিনি প্রথম স্থান অর্জন করেন।

এই সাফল্যের পর তাকে বুরুন্ডির প্রতিনিধি হিসেবে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়।

বর্তমানে পেনত্রা পবিত্র মসজিদুল হারামে বুরুন্ডির প্রতিনিধিত্ব করছেন। তিনি সৌদি আরবের ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন পুরুষ ও নারী প্রতিযোগী অংশ নিয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুরআন হাফেজের সঙ্গে পেনত্রাও নিজের প্রতিভা তুলে ধরছেন।

সূত্র: ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি

আরএ

নেতানিয়াহুর বিমান নামবে না নিউইয়র্কে, মামদানির হুমকিতে আতঙ্ক

হাতে লেখা চিঠি পাঠিয়ে আইআরজিসিকে যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক হুমকি, জাতিসংঘে কঠোর সমালোচনা

যুক্তরাষ্ট্রের ঘাঁটির কাছে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইসরাইলের নীতি পরিবর্তন করা দরকার: সিরিয়ার প্রেসিডেন্ট

ভোটার তালিকা সংশোধন নিয়ে ব্যাখ্যার নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

ইসরাইলের আকাঙ্ক্ষা শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়: জর্ডানের রাজা

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, হরমুজ খোলার শর্ত দিল তেহরান

ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে দ্বিরাষ্ট্রীয় সমাধানে কানাডার দৃঢ় সমর্থন

কূটনৈতিক উপায়ে উপসাগরীয় সংকট সমাধান করা সম্ভব: কাতারের আমির