হোম > বিশ্ব

ট্রাম্পের ক্ষমায় মুক্তি পেলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমায় মুক্তি পেয়েছেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। সোমবার পশ্চিম ভার্জিনিয়ার উচ্চ-নিরাপত্তার কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছিল। খবর বিবিসির।

সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে, হার্নান্দেজের স্ত্রী আনা গার্সিয়া ডি হার্নান্দেজ ক্ষমার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। বলেন, তার স্বামী এখন একজন মুক্ত মানুষ।

২০২৪ সালের মার্চ মাসে হার্নান্দেজকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার তাকে ক্ষমার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হার্নান্দেজের সঙ্গে ‘খুব কঠোর ও অন্যায় আচরণ করা হয়েছে’।

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হতে কয়েকদিন বাকি থাকতেই এই ক্ষমার সিদ্ধান্ত ঘোষণা নেয়া হলো। এতে ডানপন্থি দলের প্রার্থী সরাসরি উপকৃত হতে পারেন।

হন্ডুরাসের ন্যাশনাল পার্টির সদস্য এবং ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হার্নান্দেজ। ২০২২ সালের এপ্রিলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। সেখানে তাকে মাদক পাচারের ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত টন কোকেন পাচারে সহায়তা করার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়।

তার বিচার চলাকালীন, নিউ ইয়র্কের প্রসিকিউটররা বলেছিলেন, হার্নান্দেজ মধ্য আমেরিকার দেশটিকে ‘মাদক-রাষ্ট্র’ হিসেবে পরিচালনা করেছেন। মাদক পাচারকারীদের আইনী সুরক্ষা দিতে তাদের কাছ থেকে লাখ লাখ ডলার ঘুষ গ্রহণ করেছিলেন। সাজার অংশ হিসেবে ৮ মিলিয়ন ডলার জরিমানাও দিতে হয়েছিল তাকে।

আরএ

ন্যাটো মহাসচিবের সঙ্গে ট্রাম্পের বৈঠক, যুদ্ধ নিয়ে ইউরোপের সমালোচনা

১৯৪০ সালের পর ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

‘আমাদের একে অপরকে প্রয়োজন’

ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন ইলন মাস্ক

ভেনেজুয়েলায় কঠিন পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার, আহত ৭০০

যে কারণে ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাশে না থাকায় মিত্রদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

কংগ্রেসের কাছে ৮৭০০ কোটি ডলার চাইলেন ট্রাম্প