হোম > বিশ্ব

সৌদির নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইয়েমেনে হুথিদের হামলা ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তার বিষয়ে জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। দেশ তিনটির সামরিক বাহিনীর প্রধানরা বৈঠকে বসবেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তবে সামরিক প্রধানদের বৈঠকের সময় ও সম্ভাব্য সহায়তার ধরন জানানো হয়নি।

গত ৭ আগস্ট তিন দেশ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। চুক্তি অনুযায়ী, একটি দেশের ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রিয়াদে একটি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুথিরা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি বলেছেন, হুথিদের আরো ‘দৃঢ়ভাবে মোকাবিলা’ করা হবে।

সূত্র: আল জাজিরা

আরএ

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প