হোম > বিশ্ব

দীর্ঘ মেয়াদে গাজা দখলে রাখার ইঙ্গিত ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানিয়েছেন, গাজা থেকে কখনো সরে যাবে না তাদের সেনাবাহিনী। সেইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ফাঁড়ি স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইসরাইলের বিভিন্ন গণমাধ্যমে তার এ মন্তব্য প্রকাশিত হয়। তিনি এমন সময় এ মন্তব্য করলেন, যখন গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা চলছে। খর টিআরটি ওয়ার্ল্ডের।

মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছেন, যার মধ্যে রয়েছে উপত্যকা থেকে ইসরাইলিদের প্রত্যাহার।

অধিকৃত পশ্চিম তীরে বেইত এলের অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের এক অনুষ্ঠানে কাৎজ বলেন, ‘আমরা গাজার অভ্যন্তরে আছি এবং আমরা কখনই উপত্যকা ছেড়ে যাব না, এমন কিছুই ঘটবে না।’

তিনি বলেন, ‘আমরা গাজায় রয়েছি ইসরাইলকে রক্ষা করার জন্য, যা ঘটেছে (যা আবার ঘটবে) তা প্রতিরোধ করার জন্য।’

কাৎজ আরো বলেন, ‘যখন সময় আসবে, আমরা উত্তর গাজায় ফাঁড়ি স্থাপন করব। আমরা সঠিক উপায়ে এবং উপযুক্ত সময়ে এটি করব।’

কাৎজের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক মন্ত্রী ও চিফ অব স্টাফ গাদি আইজেনকোট। তিনি ইসরাইল সরকারের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে বিস্তৃত জাতীয় ঐক্যমত্যের বিরুদ্ধে কাজ করার অভিযোগ করেছেন।

ট্রাম্পের পরিকল্পনার পরবর্তী ধাপে রয়েছে, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের পরিবর্তে এই অঞ্চল পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন।

আরএ

বঙ্গজয়ের স্বপ্ন বিজেপির, কী বলছে বুথফেরত জরিপ

ইরান যুদ্ধে চাপে ট্রাম্প, একতরফা বিজয় ঘোষণার পরিকল্পনা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২ হাজার ৫০০ কোটি ডলার: পেন্টাগন

ডেমোক্র্যাটদের ‘শত্রু’ আখ্যা দিলেন হেগসেথ

ইরান ইস্যুতে কংগ্রেসের তোপের মুখে হেগসেথ

উষ্ণতম বছর ২০২৫-এর পর শক্তিশালী এল নিনোর আশঙ্কা ইউরোপে

ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপত্তা অর্জন সম্ভব নয়: লেবাননের প্রেসিডেন্ট

নেতানিয়াহুর ওপর আস্থা হারাচ্ছে ইসরাইলের জনগণ

সরকারি জামানতে ‘বাকিতে কেনাকাটার’ সুযোগ দিল ইরান

লেবাননে খাদ্য সংকটে ১২ লাখ ৪০ হাজার মানুষ