হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলে ‘আমি পরোয়া করি না’: কলম্বিয়ার প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পাল্টা অভিযোগ করেছেন । তিনি বলেন, ইসরাইলের গাজা যুদ্ধ নিয়ে সমালোচনা করায় ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো লেখেন, "আমার কাছে আর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ভিসা নেই। আমি পরোয়া করি না। আমার ভিসার দরকার নেই … কারণ আমি শুধু কলম্বিয়ার নাগরিক নই, ইউরোপীয় নাগরিকও বটে। আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ হিসেবে বিবেচনা করি।"

তার ভিসা নিষেধাজ্ঞা ১৯৪৭ সালের জাতিসংঘ সদর দপ্তর চুক্তির লঙ্ঘন তিনি একথার মাধ্যমে সেদিকেই ইঙ্গিত করেছেন, যে চুক্তিতে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বিদেশি কূটনীতিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনের পক্ষে এক সমাবেশে বক্তব্য রাখেন পেত্রো। তিনি ফিলিস্তিনিদের মুক্তির অগ্রাধিকার দিয়ে একটি বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান। একই সঙ্গে মার্কিন সেনাদের উদ্দেশে বলেন, "মানুষের দিকে অস্ত্র তাক করবেন না। ট্রাম্পের আদেশ অমান্য করুন, মানবতার আদেশ মেনে চলুন।"

পেত্রোর এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্ট দিয়ে জানায়, "উসকানিমূলক ও বেপরোয়া কর্মকাণ্ডের কারণে" তাঁর ভিসা বাতিল করা হবে।

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প