হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৬৫ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের আগ্রাসনে ৬৫ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা। আহত হয়েছেন প্রায় এক লাখ ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি। একই সময়ে ইসরাইলে নিহত হয়েছেন এক হাজার ১৩৯ জন। খবর আল জাজিরার।

আজ বৃহস্পতিবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষের কবর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাজায় ভোর থেকে চালানো হামলায় এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। এরমধ্যে নয়জন মারা গেছেন গাজা সিটিতে।

এছাড়া, গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

ইসরাইলি সেনাবাহিনী বুধবার গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন ৬১ জন। এরমধ্যে আল-শিফা হাসপাতালের কাছে এক হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির তাল আল-হাওয়া এলাকার আল-কুদস হাসপাতালের আশেপাশে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল।

এই হামলায় অনেক ফিলিস্তিনি আহত হয়েছেন। দুই বছরের যুদ্ধে সম্প্রতি সবচেয়ে ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে গাজা সিটি। বোমা ও গুলিবর্ষণের মুখে হাজার হাজার বাসিন্দা পালিয়ে গেছেন।

আরএ

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি