হোম > বিশ্ব

লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত, জরুরি সহায়তার আহ্বান জাতিসংঘের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

লেবাননে চলমান সংঘাতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। এমন পরিস্থিতিতে লেবাননের জন্য ‘জরুরি সহায়তা ও ত্রাণ’ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান বারহাম সালিহ।

সালিহ লেবানন পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর সালিহ বলেন, ‘লেবানন বারবার সহিংসতার চক্রে আটকে থাকতে পারে না; দেশটির প্রয়োজন সমর্থন ও স্থিতিশীলতা’।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দোসরা মার্চ থেকে ইসরায়েলি হামলায় ২ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরাইল বলছে, লেবাননে তাদের অভিযান ইরান সমর্থিত হিজবুল্লাহকে দুর্বল করা এবং সীমান্ত পেরিয়ে আসা রকেট হামলাসহ বিভিন্ন আক্রমণ থেকে নিজেদের নাগরিকদের সুরক্ষার লক্ষ্যেই পরিচালিত।

সূত্র: বিবিসি

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের