হোম > বিশ্ব

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের তিরস্কার, সম্পর্ক নেই আগের মতো

আমার দেশ অনলাইন

ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে বিমান হামলায় সহায়তা করতে যুক্তরাজ্য অস্বীকৃতি জানানোয় দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তিরস্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) সম্পর্ক এখন আর আগের মতো নেই।

এর আগে ইরানে ট্রাম্পের পদক্ষেপের কড়া সমালোচনা করে স্টারমার বলেছিলেন, আকাশ থেকে হামলা চালিয়ে কোনো দেশের ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ করায় যুক্তরাজ্য বিশ্বাসী নয়। এ ছাড়া বিমান হামলা চালানোর জন্য প্রথমে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করার অনুমতি না দেওয়ার বিষয়েও নিজের অবস্থানের পক্ষে সাফাই গান তিনি।

তবে স্টারমার বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের মিত্র দেশ এবং সেখানে অবস্থানরত নিজেদের বাহিনীর সুরক্ষায় যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাজ্য।

দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্টারমারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্টারমার কোনো সাহায্যই করেননি। আমি কখনোই ভাবিনি, যুক্তরাজ্যের কাছ থেকে এমন কিছু দেখব।’

ট্রাম্প আরও বলেন, ‘আসলে দুনিয়া বদলে গেছে। আপনার দেশের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল, এখন তা ভিন্ন। এটা দেখে খুব খারাপ লাগছে যে আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। সূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য সান।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ডেটা সেন্টার ও এআই শিল্প

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল