হোম > বিশ্ব

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পসহ বিশ্বনেতাদের স্বাক্ষর

আতিকুর রহমান নগরী

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। সোমবার মিসরের পর্যটন শহর শারম আল শেখে ‘শান্তি সম্মেলনে’ উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে ট্রাম্প নথিতে স্বাক্ষর করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই নথিতে ট্রাম্প ছাড়াও মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি-সহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।

স্বাক্ষরিত নথি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘এটি (যুদ্ধবিরতি) কার্যকর থাকবে।

এর আগে গত শুক্রবার ইসরাইল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। আজ এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির লাশ ইসরাইলিদের কাছে হস্তান্তর করেছে। ইসরাইলও প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রেসিডেন্টকে মালয়েশিয়ায় আমন্ত্রণ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ