হোম > বিশ্ব

ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

আমার দেশ অনলাইন

ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুটি হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা ছয় আরোহীই নিহত হয়েছেন। রোববার সকালে শহরটির পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রেইও দোস বান্দেইরান্তেসে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

দেশটির দমকলকর্মীরা জানিয়েছেন, হেলিকপ্টার দুটি সংঘর্ষের পর একটি বৈদ্যুতিক গাড়ির ডিলারশিপের পার্কিং লটে বিধ্বস্ত হয়। এতে প্রায় ২০টি গাড়িতে আগুন লেগে যায়।

দমকল বিভাগের মুখপাত্র ফাবিও কন্ত্রেইরাস বলেন, বৈদ্যুতিক গাড়িগুলোতে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।

কন্ত্রেইরাস বলেন, ‘এ ধরনের ব্যাটারিতে আগুন লাগলে তা থেকে অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত হয় এবং আগুনের তাপমাত্রা ও তীব্রতা উভয়ই বাড়িয়ে দেয়।’

তিনি আরো বলেন, আশপাশের এলাকাটি জনবহুল। হেলিকপ্টারগুলো গাড়ি পার্কিংয়ে বিধ্বস্ত না হলে মৃতের সংখ্যা আরো অনেক বেশি হতো।

উদ্ধারকারীরা পার্কিং লটের জ্বলন্ত বৈদ্যুতিক গাড়িগুলোর ভেতর থেকে একটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করে, যার ভেতর পাঁচ আরোহীর লাশ পাওয়া যায়। এর থেকে প্রায় ৩২৮ ফুট দূরে অন্য হেলিকপ্টারটি পাওয়া যায়, যেখানে শুধু পাইলটের লাশ ছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের