হোম > বিশ্ব

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করতে কাজ করবে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সোমবার গাজা ইস্যুতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকের পর চূড়ান্ত ঘোষণায় এ কথা জানানো হয়। খবর বার্তা সংস্থা মেহেরের

ওয়াইসি’র ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায়, ‘সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আরো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ওআইসি। কারণ ইসরাইল সদস্যপদ লাভের জন্য প্রয়োজনীয় শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন করছে এবং জাতিসংঘের প্রস্তাবগুরোর প্রতি তার ধারাবাহিক অবজ্ঞা প্রদর্শন করছে। সেইসঙ্গে জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত বলে মনে করে ওআইসি।’

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) গাজা উপত্যকায় সংঘাত নিরসনের জন্য শান্তি প্রচেষ্টা ইসরাইলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘এটি চলমান যুদ্ধ ও যুদ্ধবিরতির উদ্যোগ ইচ্ছাকৃতভাবে অবহেলার জন্য ইসরাইলকে দায়ী করে, যার ফলে মানবিক বিপর্যয়, জিম্মি ও বন্দিদের চলমান আটক এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬২ হাজার৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। সামরিক অভিযানের ফলে উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে, দুর্ভিক্ষের মুখোমুখি এখানকার মানুষ।

গত নভেম্বরে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরএ

যুক্তরাজ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ইরান

লেবানন-ইসরাইল আলোচনাকে ‘নাটক’ বলছেন বিশ্লেষকরা

ট্রাম্পের দুই ছেলের কাছ থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী

গাজাগামী জাহাজে হামলা: ১৭৫ মানবাধিকার কর্মীকে অপহরণ

লেবাননেও গাজা স্টাইলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইল

ইরান ইস্যুতে একাই সিদ্ধান্ত নিতে চান ট্রাম্প

নোবেলের দৌড়ে ২৮৭ জন, তালিকায় থাকতে পারেন ট্রাম্প

সু চির সাজা কমিয়ে গৃহবন্দী করল জান্তা সরকার

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল