হোম > বিশ্ব

অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের সমর্থন কেন পেলেন মামদানি

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন পেয়েছেন । রোববার ব্রুকলিনের উইলিয়ামসবার্গে অনুষ্ঠিত এক জনসভায় হারেদি ইহুদিদের সাতমার হাসিদিক সম্প্রদায়ের আহরোনিম গোষ্ঠীর প্রভাবশালী রাবি মোশে ইন্দিগ প্রকাশ্যে মামদানির পক্ষে অবস্থান নেন।

সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাবি ইন্দিগ এর আগে জুন মাসের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছিলেন। বর্তমানে কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং জরিপে মামদানির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। ইন্দিগের এই নতুন অবস্থানকে অনেকে মনে করছেন—ইসরাইল প্রশ্নে বিভক্ত অর্থোডক্স ভোটব্যাংকের নতুন পুনর্গঠন।

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাব্বি ইন্দিগ মামদানিকে ‘খুব ভালো ও বিনয়ী মানুষ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তিনি আমাকে বলেছেন, তিনি ইহুদি-বিরোধী নন এবং শহরের সব সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন।’ যদিও মামদানির ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে কিছু হারেদি নেতা অসন্তুষ্ট, তবু ইন্দিগের মতে, ‘মেয়র হিসেবে তার সঙ্গে কোনও সমস্যা হবে না।’

কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, ইহুদি ভোটারদের ৬০ শতাংশ কুওমোকে সমর্থন করলেও মামদানির পক্ষে আছেন ১৬ শতাংশ। তবে সাতমার আহরোনিম গোষ্ঠীর ভোটব্যাংক প্রভাবশালী—২০১৩ সালে তারা বিল ডি ব্লাসিওকে প্রায় ৭,৫০০ ভোট দিয়ে জয়ী হতে সহায়তা করেছিল। তাই পর্যবেক্ষকরা বলছেন, এই সমর্থন মামদানির জন্য নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো