হোম > বিশ্ব

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমার জন্য প্রেসিডেন্টের কাছে আবেদন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর প্রতিবাদে তেলআবিবে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের বাড়ির বাইরে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ জনতা। খবর আল জাজিরার।

রোববার রাতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু তার দীর্ঘস্থায়ী দুর্নীতির মামলায় দোষ স্বীকার না করে বা অনুশোচনা প্রকাশ না করে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন।

ক্ষমা চাওয়ার প্রতিবাদে প্রেসিডেন্টের বাড়ির সামনে জড়ো হন বিরোধী আইনপ্রণেতাসহ বিক্ষুব্ধ জনতা। ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান তারা।

মিছিল সমাবেশে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক বিভিন্ন কুশপুতুল নিয়ে এসেছিলেন। বিশিষ্ট সরকারবিরোধী কর্মী শিকমা ব্রেসলার বলেন, ‘কোনো দায়ভার না নিয়েই তিনি (নেতানিয়াহু) দাবি করছেন, তার বিচার সম্পূর্ণরূপে বাতিল করা হোক।’

দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তিনটি পৃথক মামলায় পাঁচ বছর ধরে বিচার চলছে, যার মধ্যে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগও রয়েছে।

একটি মামলায়, নেতানিয়াহু এবং তার স্ত্রী সারার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে কোটিপতিদের কাছ থেকে সিগারেট, গয়না এবং শ্যাম্পেনের মতো বিলাসবহুল পণ্য নিয়েছিলেন, যেগুলোর মোট মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার ডলার। অন্য দুটি মামলায় ইসরাইলি সংবাদমাধ্যমের কাছ থেকে আরো ইতিবাচক প্রচার পেতে দর কষাকষির চেষ্টা করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা প্রেসিডেন্টের কাছে পাঠানো চিঠিতে বলেছেন, প্রধানমন্ত্রী এখনো বিশ্বাস করেন যে আইনি প্রক্রিয়ার ফলে তিনি সম্পূর্ণ খালাস পাবেন।

আরএ

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক