হোম > বিশ্ব

তুরস্ককে রাশিয়ার তেল কেনা বন্ধ করার আহ্বান ট্রাম্পের

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বৈঠকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানান ট্রাম্প। খবর বিবিসির।

বৃহস্পতিবার ওভাল অফিসে বৈঠকের পর এরদোয়ানের সাথে এক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে তাকে ‘অত্যন্ত সম্মানিত ব্যক্তি’ বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমি চাই তুরস্ক যেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। যদি তিনি তা করেন, তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো কাজ।’

ট্রাম্প আরো বলেন, তার বিশ্বাস এরদোয়ান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েরই শ্রদ্ধার পাত্র। একারণে এরদোয়ান চাইলে যুদ্ধে বড় ধরণের প্রভাব ফেলতে পারেন।

ওভাল অফিসের বৈঠকটি তুরস্কের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার বা উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছাড়াই শেষ হয়। যদিও ট্রাম্প এই দুই বিষয় নিয়েই আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেলেন, তিনি এবং এরদোগান প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিস্তৃত আলোচনা করবেন, যার মধ্যে তুরস্কের কাছে এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ট্রাম্প বলেন, ‘তুরস্ক এফ-১৬ ও এফ-৩৫ সহ আরো কিছু সামরিক সরঞ্জাম কিনতে চায়, আমরা তাদের সাথে এ বিষয়ে কথা বলব।’

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘তার কিছু জিনিসের প্রয়োজন এবং আমাদেরও কিছু জিনিসের প্রয়োজন। আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছি। দিনের শেষে আপনি জানতে পারবেন।’

ট্রাম্প আরো জানান, রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার তরুস্কের ওপর জারি করা নিষেধাজ্ঞা খুব শিগগিরই তুলে নেয়া হতে পারে।

আরএ

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ