হোম > বিশ্ব

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী দলগুলো। এছাড়া জাতীয় পরিষদে সোমবার প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকার অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছে বামপন্থি এলএফআই থেকে শুরু করে ডানপন্থী ন্যাশনাল র‍্যালি (আরএন), প্রায় সবগুলো বিরোধী দল । খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বামপন্থি ফ্রান্স আনবোউড পার্টির নেতা জঁ-লুক মেলঁশো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিরোধী দলগুলো প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সরে যাওয়া উচিত।’

তিনি আরো বলেন, সোমবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর সরকার অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছে। একে জনগণের বিজয় বলে অভিহিত করেছেন তিনি।

গত জুলাই মাসে ২০২৬ সালের বাজেট কাঠামো প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী বাইরু। এতে প্রায় ৪৪ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে, যা ফ্রান্সের বিপুল ঋণ কমানোর প্রচেষ্টার অংশ। বর্তমানে দেশটির ঋণ জিডিপির ১১৩ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্সের বাজেট ঘাটতি অন্যতম সর্বোচ্চ, যা বর্তমানে ৫ দশমিক ৮ শতাংশ।

ফ্রান্স ‘অতিরিক্ত ঋণের দ্বারপ্রান্তে’ রয়েছে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী বায়রো আইন প্রণেতাদের বিশৃঙ্খলা পরিহার করে দায়িত্বশীলতার পরিচয় দিতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে জাতীয় পরিষদে সোমবারের অনাস্থা ভোটকে সামনে রেখে ফ্রান্সে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

আরএ

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’