হোম > বিশ্ব

চুরি হওয়ায় প্যারিসের ল্যুভর মিউজিয়াম সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে ঘটনাটি ঘটার পর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে জাদুঘরটি বন্ধ ঘোষণা করেছে।

জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “অনিবার্য কারণবশত রোববার ল্যুভর বন্ধ থাকবে।” তবে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিবিসি জানিয়েছে, ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, “রোববার সকালে জাদুঘর খোলার সময়ই ঘটনাটি ঘটে। কেউ আহত হয়নি। আমি বর্তমানে জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে আছি। তদন্ত চলছে।”

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে কিছু জুয়েলারি সামগ্রী চুরি হয়েছে। তিনজন মুখোশধারী ব্যক্তি সংস্কারাধীন ভবনের মালবাহী লিফট ব্যবহার করে ওই গ্যালারিতে প্রবেশ করে, যেখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলঙ্কারসমূহ সংরক্ষিত রয়েছে। তারা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চুরির পর একটি স্কুটারে করে পালিয়ে যায়।

ল্যুভর জাদুঘর বিশ্বের অন্যতম জাদুঘর এবং বিশ্বের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি। এতে বিশ্বের বহু বিখ্যাত শিল্পকর্ম ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষিত আছে। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসাসহ বহু ঐতিহাসিক ও অমূল্য শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে।

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি