হোম > বিশ্ব

গাজায় ‘মানবসৃষ্ট’ দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিলো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে । পরিস্থিতি দ্রুত দুর্ভিক্ষে রূপ নিচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি বলছে, এই দুর্ভিক্ষ “মানবসৃষ্ট” এবং তা প্রতিরোধে জরুরি ভিত্তিতে ইউএন-নিয়ন্ত্রিত মানবিক সহায়তা ব্যবস্থায় ফিরে যাওয়া ছাড়া বিকল্প নেই।

রোববার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউএনআরডব্লিউএর কমিউনিকেশনস ডিরেক্টর জুলিয়েট তৌমা বলেছেন, বর্তমান সহায়তা কাঠামো “অমানবিকতা, বিশৃঙ্খলা ও মৃত্যুকে আমন্ত্রণ করছে”। তার মতে, গাজায় ক্ষুধা ও অনাহারে মানুষ মারা যাচ্ছে এবং এর একমাত্র সমাধান হলো একটি ঐক্যবদ্ধ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানবিক আইনের ভিত্তিতে পরিচালিত ইউএন-নিয়ন্ত্রিত সহায়তা ব্যবস্থা ফিরিয়ে আনা।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজার পরিস্থিতিকে “মানবসৃষ্ট দুর্ভিক্ষ” বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ অন্তত ১১ জন ক্ষুধায় মারা গেছেন। এর ফলে এ পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫১-এ, যার মধ্যে ১০৮ জন শিশু। অন্যদিকে, বর্তমান সহায়তা কাঠামো কার্যক্রম শুরুর পর (২৭ মে থেকে) খাদ্য ও সহায়তা খুঁজতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ১,৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪,২৮৮-এর বেশি মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, ইসরাইলি চলমান অবরোধ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহায়তা ব্যবস্থা এবং নিরাপদে খাদ্য পৌঁছানোর বাধার কারণেই এই সংকট গভীর হয়েছে।

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট

২২৬ আসন পাব, বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র উদ্ধার করছে ইরান

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

চীন সফরের আগে ইরান নিয়ে দোটানায় ট্রাম্প

আইনের ফাঁক গলে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারেন ট্রাম্প

যুদ্ধই মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের আয়ের বড় উৎস

যুক্তরাজ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ইরান

লেবানন-ইসরাইল আলোচনাকে ‘নাটক’ বলছেন বিশ্লেষকরা

ট্রাম্পের দুই ছেলের কাছ থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী