ইসরাইলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইরানে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের নতুন হামলা চালানো ‘এ মুহূর্তে সুবিধাজনক নয়’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দেশটির আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নেতানিয়াহুর এ বক্তব্যের এক দিন আগে ইসরাইলের চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরাইলি নির্বাচন ও এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানে আবার হামলা শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু।
এদিকে, একই সাক্ষাৎকারে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে প্রতিরক্ষামন্ত্রী করার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু।
তিনি বলেন, নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন জোট জয়ী হলেও বেন-গভিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না। বেন-গভির এ পদ চান, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর হাতে নেই বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তাঁর লিকুদ পার্টির হাতেই থাকবে বলেও জানান তিনি।