হোম > বিশ্ব

ইরানের পদক্ষেপকে বিপজ্জনক বলছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্র দেশগুলো

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের ছয়টি মিত্র দেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ওইসব অঞ্চলে ইরানের পদক্ষেপ খুবই বিপজ্জনক। যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “বেসামরিক নাগরিক ও যে সব দেশ যুদ্ধে নেই তাদেরকেও লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। যা দেশগুলোর স্থিতিশীলতার জন্য হুমকির কারণ।

আরবি ভাষায় প্রকাশিত এই যৌথ বিবৃতিটি দিয়েছে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র।

তারা বলেছে, এই অঞ্চলে ইরানের হামলা চলতে থাকলে তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে।

এই বিবৃতিতে জানানো হয়, বাহরাইন, ইরাক (ইরাকের কুর্দিস্তান অঞ্চলসহ), জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা সংঘটিত হয়েছে।

হাইতিতে গ্যাং নেতাকে হত্যার দাবি, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন এক তরুণী

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেল ডেটা সেন্টার ও এআই শিল্প

চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে, বিজেপি নেতা

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত