হোম > বিশ্ব

গ্রিসের উপকূলে নৌকা থেকে ১৭ জনের লাশ উদ্ধার

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গ্রিসের ক্রিট উপকূলে থেকে আংশিকভাবে ভেঙে পড়া একটি নৌকা থেকে কমপক্ষে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শনিবার ক্রিট থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নিহতদের পাশাপাশি বেঁচে যাওয়া দুজনকে উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার।

গ্রীক কোস্টগার্ডের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে সবাই পুরুষ। তিনি আরো জানান, ‘সঙ্কটজনক অবস্থায় বেঁচে যাওয়া দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের ময়নাতদন্ত করা হবে।’ ক্রেটান বন্দর ইরাপেত্রার মেয়র মানোলিস ফ্রাঙ্গোলিস সাংবাদিকদের বলেন যে নিহতদের সকলেই অল্পবয়সী।

অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, একটি তুর্কি পণ্যবাহী জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে। গ্রীক কোস্টগার্ড ঘটনাস্থলে দুটি জাহাজ পাঠায়। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি নৌকা, একটি বিমান এবং একটি সুপার পুমা হেলিকপ্টার পাঠায়।

কোস্টগার্ড জানিয়েছে, বেঁচে যাওয়া দুই ব্যক্তি বলেছেন যে খারাপ আবহাওয়ার কারণে তাদের জাহাজটি দুলতে থাকে। খাওয়া বা পান করার কোনো উপায় ছিল না।

গত বছর থেকে অভিবাসী এবং আশ্রয়প্রার্থীরা উত্তর আফ্রিকার লিবিয়া থেকে ইইউ অঞ্চলে পৌঁছানোর জন্য পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত গ্রীক দ্বীপ ক্রিটের দিকে মনোযোগ দিয়েছেন।

আরএ

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি