হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইসরাইলই প্রকৃত সন্ত্রাসী: ইরানি প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের স্কুল, হাসপাতালসহ বেসামরিক অবকাঠামোয় হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থি। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে প্রকৃত সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, ‘মানবিক নীতির তোয়াক্কা না করেই তারা স্কুল ও হাসপাতালে হামলা চালায়। এটা খুবই লজ্জাজনক। তারা দাবি করে, আমরা সন্ত্রাসী, কিন্তু তারাই হলো প্রকৃত সন্ত্রাসী। তারা যখন যাকে খুশি হত্যা করছে।’

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে ‘পুলিশের’ ভূমিকা পালন করে, তাহলে ইরান মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেবে।

ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইরান নৌ চলাচল বন্ধ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে সামরিক অবরোধ আরোপ করেছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকায় এই যুদ্ধ আপাতত স্থগিত রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা