হোম > বিশ্ব

ইরানের পতাকাবাহী জাহাজ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ ইরানের বন্দরে যাওয়ার পথে ইরানি পতাকাবাহী একটি জাহাজ আটক করেছে।

সেন্টকম জানায়, শুক্রবার জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল।

এদিকে, পাকিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে কথা রয়েছে। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ কথা জানান।

সূত্র: আলজাজিরা

আরএ

আমি নির্বাচনে প্রার্থী হলে আমরাই জিততাম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গভর্নর পদে ডেমোক্র্যাটদের উত্থান, রাজনীতিতে এক প্রজন্মের বড় পরিবর্তন

ডেমোক্র্যাটদের পাস করা আইন কি ভেটো দিয়ে আটকে দিতে পারবেন ট্রাম্প

ইরান যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে: ডেমোক্র্যাট নেতা শুমার

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন বার্তা দিল হোয়াইট হাউস

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ব্রিটিশ মডেল অনুসরণ করতে চায় মার্কিন ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ, বললেন জেডি ভ্যান্স

ট্রাম্পকে প্রত্যাখ্যান মার্কিন ভোটারদের

মার্কিন নির্বাচনের পরই চার দেশের জন্য হরমুজ খুলল ইরান

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা