হোম > বিশ্ব

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

ইসরাইলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশের দায়ে দোষী সাব্যস্ত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। আজ বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম মিজান এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম সুলতানালি শিরজাদি ফখর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাসিত বিরোধী দল মুজাহিদিন-ই-খালকের দীর্ঘদিনের সদস্য ছিলেন এবং ইসরাইলি গোয়েন্দাদের সহযোগিতা করে আসছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে মিজান আরো জানায়, সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা কার্যকর করা হয়।

এর আগে বুধবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

প্রতিবেদনে ওই কর্মকর্তার নাম মেহদি ফরিদ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট তার সাজা বহাল রাখার পর তাকে ফাঁসি দেওয়া হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরএ

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি