হোম > বিশ্ব

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৩ বিলিয়ন ডলার আমানত

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের জমা রাখা তিন বিলিয়ন ডলার আমানতের মেয়াদ আরো এক বছরের জন্য বাড়িয়েছে সৌদি আরব। এ পদক্ষেপ চলমান তারল্য সংকটের মধ্যে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করতে সাহায্য করবে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

সৌদি উন্নয়ন তহবিল (এসএফডি) এই মেয়াদ বাড়িয়েছে, যা পাকিস্তানের সামষ্টিক অর্থনীতিরি স্থিতিশীলতার সহায়তা করবে। মূলত আগামী ৮ ডিসেম্বর এই ডিপোজিট ম্যাচিউর হওয়ার কথা রয়েছে। সৌদি ডিপোজিটটি এখন ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই মেয়াদ বাড়ানো পাকিস্তানের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা, রিজার্ভ বাড়নো, এবং আইএমএফের গুরুত্বপূর্ণ মানদণ্ড পূরণ করতে সক্ষম করার প্রতি রিয়াদের অব্যাহত প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘এটি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে সাহায্য করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে।’

গত ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১৪ দশমিক ৫৭ বিলিয়ন ডলার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৫ দশমিক ০১ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

আরএ

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টিকে কীভাবে দেখছে ইরান

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত