হোম > বিশ্ব

নেপালের প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার গুঞ্জন

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সামাজিকমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরেও বিক্ষোভ থামেনি বরং এর তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতিতে বড় বিপদ এড়াতে দেশ ছাড়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

নেপালের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, চিকিৎসার কথা বলে তিনি দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন। বেসরকারি বিমান সংস্থা, হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী অলি তার উপ-প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছেন।

এদিকে, পুরো পরিস্থিতি মূল্যায়ন এবং একটি অর্থবহ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায় একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন।

এই কঠিন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, বিক্ষোভের জেরে স্বারাষ্ট্র ও কৃষিমন্ত্রীর পর তৃতীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন নেপালের পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ যাদব। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে বিক্ষোভকারীরা। ঘটেছে অগ্নি সংযোগের ঘটনাও।

আরএ

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর