হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার হুমকি ট্রাম্পের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুমকি দেন।

তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা সেইসব লোকজনের সঙ্গে কাজ করছি যারা সবেমাত্র শপথ নিয়েছেন। আমাকে জিজ্ঞাসা করবেন না কে দায়িত্বে আছেন, কারণ আমি আপনাকে উত্তর দেব, আর তা নিয়ে বিতর্ক হবে।’ বিষয়টি স্পষ্ট করতে বললে তিনি জানান, ‘এর অর্থ আমরা দায়িত্বে আছি।’

এরআগে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক’ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর রোববার তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ এবং সম্মানজনক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার