হোম > বিশ্ব

আরো ২ জিম্মির লাশ হস্তান্তর করল হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আরো দুই ইসরাইলি জিম্মির লাশ আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে হামাস। বাকী জিম্মিদের লাশ ফেরত দিতে কিছুটা সময় এবং বিশেষ সরঞ্জাম লাগবে বলে জানিয়েছে তারা। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। খবর বিবিসির।

এক বিবৃতিতে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বুধবার রাতে রেডক্রসের মাধ্যমে জিম্মিদের লাশ ফেরত পেয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের অপেক্ষায় রয়েছে।

এই দুটি লাশ যদি ইসরাইলি জিম্মি বলে নিশ্চিত হয়, তাহলে এর অর্থ হবে গাজায় এখনো ১৯ জন জিম্মি রয়েছে। গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে হামাসকে ২৮ জন মৃত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে।

তবে হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে বলেছে, ‘অবশিষ্ট লাশ অনুসন্ধান এবং উদ্ধারের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টা এবং বিশেষ সরঞ্জাম প্রয়োজন।’

এরআগে, ইসরাইল বলেছিল যে তারা জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো আপস করবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস চুক্তি মেনে না চললে ইসরাইলি বাহিনী গাজায় আবার যুদ্ধ শুরু করতে পারে।

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা