হোম > বিশ্ব

অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে ইরান, দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনো ওয়াশিংটনের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয়। স্থানীয় সময় শুক্রবার সাউথ ক্যারোলাইনা যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, ইরান অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে আগ্রহী, কিন্তু আমার মতে, তারা সঠিক চুক্তি করতে প্রস্তুত নয়।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পর ইতোমধ্যেই চাপের মধ্যে থাকা ইরানের অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা প্রভাব কী হয় তা ওয়াশিংটন দেখতে চায়।

ইরানের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তাদের কোনো অর্থ নেই, নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, তারা তাদের সেনাদের বেতন দিচ্ছে না, পুলিশকে বেতন দিচ্ছে না। তাদের মুদ্রাস্ফীতি ৩৫০ শতাংশ।’

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির আশপাশের অঞ্চলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলে দাবি করেন ট্রাম্প।

সূত্র: আনাদোলু

আরএ

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

প্রতিরক্ষা থেকে এবার আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে ইরান

হরমুজ দিয়ে ইরাকের জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লীগের

‘ইরানের অস্ত্র-স্বনির্ভরতা বদলে দিয়েছে শত্রুর হিসাব-নিকাশ’

ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এক বছরে দ্বিগুণ

চাঁদের বরফের রহস্য ভেদ করতে চীনের নতুন অভিযান

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক

যুদ্ধের কারণে লেবাননের অর্থনীতি ৬.৪ শতাংশ সংকুচিত হওয়ার পূর্বাভাস

ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩