হোম > বিশ্ব

ক্ষেপণাস্ত্র হামলার মুখে আমিরাতে পৌঁছানোর আগেই ফিরে গেল ফরাসি বিমান

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার মুখে একটি ফরাসি বিমান মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, এয়ার ফ্রান্সের চার্টার্ড বিমানটির সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফরাসি নাগরিকদের নিয়ে আসার কথা ছিল। তিনি যুক্ত করেন, বিমানটি মাঝপথ থেকে ফিরে আসার ঘটনাটি ওই অঞ্চলের অস্থিরতা এবং নিরাপদে নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার জটিলতাকে আরো স্পষ্ট করে তুলেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ের বাসিন্দাদের ফোনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে সতর্কতা বার্তা পাঠানো হয়েছিল। তবে পরবর্তীতে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তারা ইরানের ছোড়া ৬টি ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন প্রতিহত করেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি। সূত্র: বিবিসি

ইসরাইলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় আপত্তি জানায়নি ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

বিশ্বের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব বাংলাদেশে

ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা

পারস্য উপসাগরের পানিতে ভয়াবহ তেলদূষণের শঙ্কা

লাইব্রেরি সহকারি থেকে চীনের বিপ্লবী নেতা মাও সে তুং

ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাংবাদিকদের সন্ধানে ফের অভিযান

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

নেপালে বন্যার দুই সপ্তাহ পরও নিখোঁজদের উদ্ধারে অভিযান