হোম > বিশ্ব

ভারতকে এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরির প্রস্তাব দিলো রাশিয়া

আতিকুর রহমান নগরী

ভারতের সঙ্গে যৌথভাবে পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ যুদ্ধবিমান উৎপাদনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, প্রয়োজনীয় সব সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহে তারা সম্পূর্ণ প্রস্তুত। আগামী ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে সামনে রেখে এই প্রস্তাব দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি এনেছে। খবর ইন্ডিয়া টুডে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মস্কো সফর শেষে জানান, রাশিয়ার সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের পর এ প্রস্তাব এসেছে। তিনি বলেন, পুতিনের উপদেষ্টা সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়গুলো চূড়ান্তভাবে সমন্বয় করেছেন।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে রাশিয়া নিজস্বভাবে তৈরি এসইউ-৫৭ সরবরাহ করবে, এরপর ভারতের মাটিতেই এই যুদ্ধবিমান উৎপাদনের ব্যবস্থা করা হবে। চুক্তির অংশ হিসেবে পূর্ণ প্রযুক্তি হস্তান্তরও করা হবে।

রুশ রাষ্ট্রীয় প্রতিরক্ষা রপ্তানি সংস্থা রোসোবোরোনএক্সপোর্টের এক কর্মকর্তা বলেন, “এই চুক্তির আওতায় ইঞ্জিন, সেন্সর, স্টেলথ প্রযুক্তি, এভিওনিকসসহ পুরো যুদ্ধবিমান প্রযুক্তি ভারতের জন্য উন্মুক্ত করা হবে।” তিনি আরও জানান, রাশিয়া ভারতের সঙ্গে পঞ্চম প্রজন্মের ইঞ্জিন, এআইএসএ রাডার, অপটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত অস্ত্রব্যবস্থার অভিজ্ঞতা ভাগাভাগি করতে আগ্রহী

বিশ্লেষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত এমন সামরিক সক্ষমতা অর্জন করবে, যা পশ্চিমা দেশগুলো তাদের মিত্রদের সঙ্গেও সাধারণত ভাগ করে না।

এসআর

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির