হোম > বিশ্ব

হুথিবিরোধী অভিযানে আমেরিকার ব্যয় ১০০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকার অভিযান এখন পর্যন্ত কোনো সফলতাই বয়ে আনেনি। চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত চলা এক রকম ব্যর্থ এই অভিযানে আমেরিকার ব্যয় হয়েছে ১০০ কোটি ডলারেরও বেশি। যার পুরো দায়ভার ট্রাম্প প্রশাসনের। এই ব্যয়ের মধ্যে রয়েছে হাজার হাজার বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার, সাতটি ড্রোন গুলি করে ভূপাতিত করা এবং দুটি যুদ্ধবিমান ডুবে যাওয়ার খরচ। আমেরিকার দুই কর্মকর্তার বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

অভিযান চালানোর কয়েক সপ্তাহ পরও হুথিরা ইয়েমেনের বাইরে হামলা চালানোর সক্ষমতা বজায় রেখেছে বলে মনে হচ্ছে। এ সপ্তাহেই তারা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। তবে মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ চুক্তির ঘোষণা দেন, যেখানে বলা হয়েছে হুথিদের সঙ্গে আমেরিকার একটি সমঝোতা চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারে আমেরিকার জাহাজে হামলা বন্ধ করলে ওয়াশিংটনও হুথিদের ওপর হামলা ও সামরিক অভিযান স্থগিত রাখবে। এই সমঝোতা আপাতত ‘মিশন সম্পন্ন’ ঘোষণা করার মতো পরিস্থিতি তৈরি করেছে।

এই চুক্তির বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি। কীভাবে এটি সম্পাদিত হয়েছে, কতদিন চলবে কিংবা এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হবে- তা এখনো স্পষ্ট নয়।

এদিকে হুথির একজন শীর্ষ কর্মকর্তা ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছেন, যেখানে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়ে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিরা ‘আত্মসমর্পণ’ করেছে। উল্টো ওই কর্মকর্তা বলেছেন, পিছু হটেছে আমেরিকা।

হুথিদের প্রধান আলোচক মোহাম্মদ আবদুস সালাম বলেন, আমেরিকার অবস্থানে পরিবর্তন আসলেও তাদের অবস্থান এখনো দৃঢ়।

মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, আমেরিকা ও হুথিরা একমত হয়েছে যে, তারা আর একে অপরকে লক্ষ্যবস্তু করবে না। এর আগে সাত সপ্তাহ ধরে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা।

# ডব্লিউএ

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

‘ভোটার তালিকায় নাম নেই, তাই আপনি বাংলাদেশি’

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা