হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলছে পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: ডন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।

আন্দ্রাবি বলেন, ‘আমরা তেহরান এবং আলোচনায় জড়িত পক্ষগুলোর অবস্থান নিয়ে কোনো মন্তব্য করব না। আলোচনার তথ্য গোপন রাখা আমাদের জন্য অপরিহার্য।’

গণমাধ্যমকে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আন্দ্রারি আরো বলেন, ‘দ্বিতীয় দফা আলোচনায় কারা অংশ নেবেন, প্রতিনিধিদল কত বড় হবে— এই সিদ্ধান্ত তারাই নেবে। আলোচনার সময়সূচি যখনই নির্ধারিত হবে, আমরা তা ঘোষণা করব।’

এক মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হতে চলেছে।

সূত্র: ডন

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান