হোম > বিশ্ব

সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন, কী বার্তা দিচ্ছে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ প্রতীক উন্মোচন করা হয়।

প্রেসিডেন্ট বলেন, আমরা যে প্রতীক উন্মোচন করেছি, তা সিরিয়ার নতুন ঐতিহাসিক পর্যায়ের প্রতিফলন। এটি একটি ঐক্যবদ্ধ, অবিভাজ্য সিরিয়ার প্রতিচ্ছবি। এই প্রতীক শক্তি, দৃঢ়তা, গতি, নির্ভুলতা এবং উদ্ভাবনের প্রতীক।

নতুন এই প্রতীক একদিকে যেমন ১৯৪৫ সালের স্বাধীনতা-পরবর্তী ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত, অন্যদিকে এটি প্রতীকীভাবে একটি নতুন যুগের সূচনাও ঘোষণা করে। দেশটির কর্মকর্তারা বলেন, এ প্রতীক কেবল শাসন করে না বরং রক্ষা করে, ক্ষমতায়ন করে এবং অংশীদারিত্বে বিশ্বাস করে।

ঐতিহাসিকভাবে ঈগল প্রতীকটি সিরিয়ার জাতীয় চেতনায় দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। এটি ৭ম শতাব্দীর থানিয়াত আল-উকাব যুদ্ধসহ প্রাচীন ইসলামিক সামরিক প্রতীকে দেখা গেছে। ১৯৪৫ সালের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রীয় প্রতীকেও এটি ব্যবহার করা হয়েছিল।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ